রমজানে বন্ধুতা'৮৬
৮৬ বন্ধু সহায়তা প্রোগ্রাম। আয়োজনে - এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ
রমজানে বন্ধুতা ৮৬
৮৬ বন্ধু সহায়তা প্রোগ্রাম
বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা।
তোমরা জানো প্রতিবছরই রমজানকে ঘিরে আমরা বন্ধুদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করি। এরই মধ্যে কয়েকজন বন্ধু নক করেছে সাহায্যের জন্য।
আমরা এবারও এই রমজানকে ঘিরে একটি বন্ধু সহায়তা প্রোগ্রামের আয়োজন করছি ইনশাআল্লাহ।
এই সহায়তা প্রোগ্রামে যা যুক্ত থাকছে:
১. সাধারণ দান
৩. সদাকা ও
২. যাকাত
রমজানে বন্ধুতা’৮৬ (বন্ধু সহায়তা প্রোগ্রাম)
অনেক বন্ধুই মানবেতর জীবনযাপন করছে, অনেকে পরিবার পরিজন নিয়ে বিপদে আছে এই দুর্মূল্যের বাজারে। আমরা যতটুকু পারি বন্ধুর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই।
এবারের প্রোগ্রামের দায়িত্বে আছে নিন্মোক্ত টিম।
এই টিম কি করবে?
১. ২৫ রমজান অর্থাৎ ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত সাহায্য সংগ্রহ করবে
২. প্রতিদিন সংগৃহীত সাহায্যের হিসাব গ্রুপে জানিয়ে দিবে নাম ও টাকার অংক সহ।
৩. ২৫ রমজান অর্থাৎ ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত সারা দেশব্যাপী সাহায্য প্রার্থীর নাম সংগ্রহ করবে
৪. সংগৃহীত অর্থ সম-বন্টন করে সাহায্যপ্রার্থী প্রত্যেকের বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে দিবে ২৭ রমজান অর্থাৎ ২৮ মার্চ ২০২৫!
যে বিকাশ নাম্বারে সাহায্যদাতা সাহায্যের অর্থ প্রেরণ করতে পারবে:
01613-005511 (শফিক বিকাশ পার্সোনাল)
তোমাদের সকলের অংশগ্রহণে “রমজানে বন্ধুতা’৮৬” প্রোগ্রামটি সুন্দর ও সার্থক হয়ে বন্ধুদের মুখে হাসি ফুটাবে ইনশাআল্লাহ।।
আয়োজনে
মানবিকতায়’৮৬
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ