“দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে – “𝒲𝒜ℒ𝒦 𝒯𝒪𝒢ℰ𝒯ℋℰℛ, ℬℰ 𝒮𝒯ℛ𝒪𝒩𝒢ℰℛ
"
দেশে বিদেশে ছড়িয়ে থাকা ব্যাচমেটদের সংঘবদ্ধ করে জাগরণ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে
"দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে"
এই মন্ত্র কে সামনে নিয়ে এগিয়ে যাওয়া যার ফলে আমরা সবাই সবার সাহায্যে এগিয়ে আসতে পারবো।
যদিও এটি একটি ফেসবুক কেন্দ্রিক গ্রুপ। তথাপি এর ব্যাপকতা সারা বিশ্বময়। এই গ্রুপটি তাদের জন্য, যারা ১৯৮৬ সালে এস.এস.সি পরীক্ষায় পাশ করেছিলো। এটি ১৯৮৬ সালে এসএসসি পাস করা সহপাঠীদের সর্ববৃহৎ একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক প্ল্যাটফর্ম । আমরা এখানে দেশে / বিদেশে ছড়িয়ে থাকা সকল সহপাঠীকে একত্রিত করার চেষ্টা করছি, হারিয়ে যাওয়া বন্ধুদের আবার খুঁজে পেতে চেষ্টা করছি । আড্ডা হবে, সৃতিচারণ হবে, প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াবো, মানবিক কর্মকান্ডে অবদান রাখবো, আনন্দ বেদনা শেয়ার করবো । মোটামোটি একটি বড় কার্যকরি কমিউনিটি গড়ে তোলাই হবে গ্রুপের মূল লক্ষ্য।
“দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে” ইংরেজিতে- “𝒲𝒜ℒ𝒦 𝒯𝒪𝒢ℰ𝒯ℋℰℛ, ℬℰ 𝒮𝒯ℛ𝒪𝒩𝒢ℰℛ”– এই হউক আমাদের গ্রুপের মুলমন্ত্র।