logo
Become a Member Donate
Helpline Number : +8801601601986
Founder Image
Founder

Message from the Founder

কাজী মোঃ আশরাফুল হক সোহেল
ফাউন্ডার, এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ


“
দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে – “Walk Together, be Stronger"

দেশে বিদেশে ছড়িয়ে থাকা ব্যাচমেটদের সংঘবদ্ধ করে জাগরণ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে "দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে" এই মন্ত্র কে সামনে নিয়ে এগিয়ে যাওয়া যার ফলে আমরা সবাই সবার সাহায্যে এগিয়ে আসতে পারবো।

যদিও এটি একটি ফেসবুক কেন্দ্রিক গ্রুপ। তথাপি এর ব্যাপকতা সারা বিশ্বময়। এই গ্রুপটি তাদের জন্য, যারা ১৯৮৬ সালে এস.এস.সি পরীক্ষায় পাশ করেছিলো। এটি ১৯৮৬ সালে এসএসসি পাস করা সহপাঠীদের সর্ববৃহৎ একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক প্ল্যাটফর্ম । আমরা এখানে দেশে / বিদেশে ছড়িয়ে থাকা সকল সহপাঠীকে একত্রিত করার চেষ্টা করছি, হারিয়ে যাওয়া বন্ধুদের আবার খুঁজে পেতে চেষ্টা করছি । আড্ডা হবে, সৃতিচারণ হবে, প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াবো, মানবিক কর্মকান্ডে অবদান রাখবো, আনন্দ বেদনা শেয়ার করবো । মোটামোটি একটি বড় কার্যকরি কমিউনিটি গড়ে তোলাই হবে গ্রুপের মূল লক্ষ্য।

“দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে” ইংরেজিতে- “Walk Together, be Stronger”– এই হউক আমাদের গ্রুপের মুলমন্ত্র।

আমরা কি করতে পারি?
আমাদের স্কুল গুলোতে অবদান রাখতে পারি। যেমনঃ প্রত্যন্ত স্কুলগুলো একটু দুর্বল হয়। যে স্কুলগুলো একটু দুর্বল ওখানে লাইব্রেরীতে অবদান রাখা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কিছু করা, বৃক্ষরোপণ হতে পারে, এছাড়া অন্যান্য আর্থিক সাহায্য সহযোগিতার স্থানীয় স্কুল সদস্যদের মাধ্যমে করতে পারি।
এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের স্থানীয় বন্ধুদের মাধ্যমে অন্যান্য সকল বন্ধুরা।
এছাড়া আমাদের যে সকল বন্ধুরা দেশের বাহিরে আছেন তারাও জোন ওয়াইজ নিজস্ব কর্মকান্ড করতে পারে।

মানবিক যেকোনো কর্মকান্ডে অবদান রাখতে পারি:
আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি দেশ থেকে দেশান্তরে আমরা কি পারি না আমাদের বন্ধুদের সাহায্য করতে? আমরা কি পারি না আমাদের বন্ধুদের পরিবারকে সাহায্য করতে? আমরা কি পারি না আমাদের বন্ধুদের পরিবারের সদস্য আছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হেল্প করতে বা পাশে দাঁড়াতে? শিক্ষায় হোক বা চিকিৎসায় বা চাকুরিতে বা সেবা খাত উন্মুক্ত করে। ইনশাল্লাহ অবশ্যই আমরা পারবো। এই লক্ষ্যে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মানবিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবো যার মাধ্যমে আমার বন্ধুরা উপকৃত হবে বন্ধুসহ বন্ধুর ফ্যামিলি উপকৃত হবে, বন্ধুর অবর্তমানে তার ফ্যামিলি উপকৃত হবে যেখানে আমাদের দেশে থাকা বন্ধুরা বিদেশে থাকা বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিবে।
ইচ্ছে করলেই আমরা অবদান রাখতে পারি শিল্প ও সাহিত্যে। প্রয়োজনে আমাদের মাধ্যমে প্রকাশ করতে পারি আমাদের গ্রন্থমালা যেখানে উপকৃত হবে বন্ধুরা।
ইচ্ছে করলেই আমরা অবদান রাখতে পারি আমাদের প্রজন্মের কাছে। তাদেরকে উৎসাহিত করতে পারি তাদের লেখাপড়ায়, তাদের শিল্প ও সাহিত্য, তাদের সংস্কৃতি চর্চায়।

এসবই একটি প্রাথমিক চিন্তাভাবনা মাত্র। সবাই মিলে একে আরও উন্নত, আরও ফলপ্রসূ এবং আরও কার্যকর করা সম্ভব।

সবার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই গ্রুপকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিনত করা সম্ভব হবেনা। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই প্রথম মহা মিলন মেলা। যা শুরু করেছিলাম ধানমন্ডি সেন্ট্রাল রোড থেকে। একে একে আমরা বন্ধুদের সাথে মিলিত হয়েছি বনশ্রীতে উত্তরাতে মিরপুরের মনিপুরে মিরপুরের পল্লবীতে বিভাগীয় শহরের চট্টগ্রামে কক্সবাজারে রংপুরে রাজশাহীতে বরিশালে খিলগাঁও সর্বশেষ ধানমন্ডিতে। এইসব বন্ধুসভা গুলি ছিল মূলত অনলাইনে যে সকল বন্ধুরা আবেগায়িত হয়েছিল উন্মুখ ছিল বন্ধুদের সাথে দেখা করার তাদের সবাইকে সশরীরে একটি মিলন মেলায় একত্রিত করা। তারই একটি প্রয়াস হলো এই প্রথম এনিভার্সারি।

কেন এই অ্যানিভার্সারি? আমাদের এই ফেইসবুক ভিত্তিক গ্রুপটার জন্ম হয়েছিল ২০২০ সালের একুশে জানুয়ারি সেই হিসেবে আজ আমরা দাঁড়িয়ে দ্বিতীয় বছরের প্রথম দিনে। একটু একটু করে আমরা পার করেছি একটি বছর। এই এক বছরে আমাদের মিলন হয়েছে বহু অদেখা বন্ধুর সাথে, হারিয়ে যাওয়া বন্ধুর সাথে, ফোনে ভিডিওতে মুলাকাতে, কোলাকুলিতে যার বাঁধভাঙ্গা আকুতি বাধা হতে পারে নাই করোনা নামক ভাইরাস। আমরা এমন ও বন্ধু পেয়েছি যাদের দেখা হয়েছে সুদীর্ঘ ৩৩ বছর পর ৩২ বছর পর ৩০ বছর পর এই রকম আরো অনেক জানা-অজানা তথ্য। আমরা খুঁজে পেয়েছি প্রাণের সেই স্কুলের বন্ধুটিকে। এই আকুতি এই ভালোবাসা আমরা ধরে রাখতে চাই আজীবন তারই শপথ নিতে তারই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এই বন্ধুদের মহামিলন আমরা অবশ্যই এই ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট হবো বন্ধুর প্রতি ভালোবাসা রেখে সম্মান রেখে। এই আকুতি বাঁধভাঙ্গা ভালোবাসা কোনভাবেই যেন ক্ষতি না করে বন্ধুর পরিবারকে বন্ধুর বন্ধুত্বকে বন্ধুর বোনকে আমরা সর্বদা সচেষ্ট থাকি ভালো কিছুর জন্য ভালোবাসার জন্য বিলিয়ে দেবার জন্য বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য কেননা আমরাই তো বলি বন্ধুর জন্য বন্ধুরা

সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

💕 “দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে” ইংরেজিতে- “Walk Together, be Stronger”💕