logo
Become a Member Donate
Helpline Number : +8801601601986

নাটোরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৫

বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি ২০২৫

নাটোর জেলা

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ

  

ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় নাটোর শহরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ নাটোর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর বিভাগীয় প্রতিনিধি আতাউল্লাহ রনু, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাভেদ আখতার প্রমূখ।

 

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর নাটোর জেলার প্রেসিডেন্ট মোঃ হুমায়ন কবির (চমক) এর সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মোঃ ইমরুল কায়েস (সাগর) সার্বিক তত্বাবধানে এবং বন বিভাগের সহযোগিতায় এই বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। যেখানে শিক্ষার্থীদের মাঝে পাঁচশ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

 

এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর এডমিনসহ জেলার অনেক ছিয়াশি বন্ধুরা।

 

“ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" তার ষষ্ঠবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয় বর্ষের কার্যক্রম শুরু করে। এই ষষ্ঠবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যই হলো সারা বিশ্বব্যাপী ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ।

 

 

#SSCBATCH86