logo
Become a Member Donate
Helpline Number : +8801601601986

দেশজুড়ে'৮৬, ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬, চট্টগ্রাম বিভাগ

দেশজুড়ে'৮৬ এর সাংগঠনিক সফরে গত ১১ অক্টোবর ছিলো চট্টগ্রাম বিভাগীয় রেজিস্ট্রেশন কেম্পেইন।
এই উপলক্ষে গতকাল দুপুরে রেল স্টেশনে অবতরণ কালে বন্ধুদের উষ্ণ অভ্যর্থনায় আমরা অভিভূত। চট্টগ্রাম বিভাগীয় বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসন্ন ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ এর ফলপ্রসূ আয়োজনে অংশগ্রহণ করতে চট্টগ্রাম বিভাগ ও বিভাগীয় জেলা সমূহের ৮৬ বন্ধুরা এই আয়োজনে অংশগ্রহণ করে।
আসন্ন ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক বন্ধুদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতায় ব্যানার, ফেস্টুন, রেজিস্ট্রেশন ফর্মসহ আনুসাঙ্গিক জিনিসপত্র বিভাগীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা সভাপতিদের মধ্যে হস্তান্তর করা হয়।
এছাড়া চট্টগ্রাম বিভাগে আমাদের কয়েকটা ৮৬ ক্লাব আছে। সেই ক্লাব গুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বন্ধুদের কাছে ও রেজিস্ট্রেশন ফরম ব্যানার, ফেস্টুনসহ আনুষঙ্গিক আনুষঙ্গিক জিনিসপত্র তুলে দেয়া হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইউকে ও ইউরোপের ৮৬ এর সভাপতি বন্ধু আলী রেজার উপস্থিতে বন্ধুর কাছেও ইউরোপের রেজিস্ট্রেশন ব্যানার সহ আনুষঙ্গিক জিনিসপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের আরও একটি বিশেষ আয়োজন ছিলো চট্টগ্রাম বিভাগীয় কমিটি এবং চট্টগ্রাম জেলা ও রাঙ্গামাটি জেলাসহ আরো কয়েকটা জেলা কমিটির অভিষেক। সকল বন্ধুদের উপস্থিতিতে সেই অভিষেক অনুষ্ঠান অনেক সুন্দর ও সফল হয়েছে।
এই সফল আয়োজনে চট্টগ্রাম বিভাগ ও জেলার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
বিশেষ ধন্যবাদ বন্ধু আউব খানকে। যার আয়োজনে আমরা দুই বেলা মেজবানে অংশগ্রহণ করেছি।
আরো ধন্যবাদ আমাদের বন্ধুর বন্ধু বন বিভাগের মাহমুদুল হাসান ভাইকে যিনি আমাদের বন বিভাগে বিশেষ গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করেছেন।
নোট: কিছু ছবি আমার হাতে এসে পৌঁছায়নি পাওয়ার সাপেক্ষে যুক্ত করে দিবো।