logo
Become a Member Donate
Helpline Number : +8801601601986

ছিয়াশির বৃক্ষ রোপন ও বিতরণণ কর্মসূচী ২০২৪ চাঁপাইনবাবগঞ্জ

৮৬ এর স্বপ্ন প্রকল্প: ১৯৮৬ হাজার গাছ সারা বাংলাদেশে 

"ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ "

 এই স্লোগান টি নিয়ে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ আগামী ৫ বছর ব্যাপী রোপণ কর্মসূচির আলোকে চাঁপাইনবাবগঞ্জ 

জেলা শাখা আজ মঙ্গলবার ১৭/৫/২০২৪ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপ জেলা ধীন রাধাকান্ত ডিগ্রী কলেজে

বৃক্ষরোপন বাস্তবায়ন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের মডারেটর জাকারিয়া সহ জেলা শাখার বন্ধু অধ্যাপক আবু বাকের মোল্লা ,অধ্যাপক মনোয়ার হোসেন , মোঃ লিয়াকত আলী,ওয়াদুদুল হক। প্রধান অতিথি ছিলেন ভদ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব  মমিনুল হক আরো উপস্থিত ছিলেন  কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ ও স্নেহধন্য ছাত্র ছাত্রীরা।

৮৬ ব্যাচের পক্ষ থেকে জনাব জাকারিয়া সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে ছাত্র ছাত্রীদের বৃক্ষের 

রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেন। উল্লেখ্য, ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপন করেছে এসএসসি ব্যাচ ১৯৮৬ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ একটি ফেসবুক ভিত্তিক অরাজনৈতিক,স্বেচ্ছাসেবক ও  অলাভজনক বন্ধু সংগঠন। এ সংগঠনটির স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার এডমিন আশরাফুল হক সোহেল এবং বৃক্ষ রোপন কর্মসূচী প্রকল্পের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, প্রকল্প সচিব গোলাম কবির দিনার, এবং প্রকল্প প্রধান সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম ও  সকল প্যানেল মেম্বার, প্রেসিডেন্ট, জোন, বিভাগ, উপদেষ্টার নেতৃত্বে এবার সারা বাংলাদেশে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার নিমিত্তে দেশকে সবুজায়ন করার জন্য আগামী ০৫ বছরে ১৯৮৬ হাজার বৃক্ষ রোপন করার পরিকল্পনা হাতে নিয়েছে।