ব্যাচ ৮৬'র বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি - শফিউদ্দিন একাডেমি এন্ড কলেজে
ব্যাচ ৮৬'র বৃক্ষরোপণ - শফিউদ্দিন একাডেমি এন্ড কলেজে
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর পঞ্চবার্ষিক স্বপ্নপ্রকল্প, "ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ" এই শ্লোগানকে ধারণ করে ২০২৪~২০৩০ সালে দেশব্যাপী ১৯৮৬ হাজার বৃক্ষরোপণের চলমান প্রক্রিয়ার এবারের পর্বে টঙ্গীর কলেজ গেটস্থ শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে ৭০০ গাছ রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
এসএসসি ব্যাচ-১৯৮৬ এর চলমান বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে '৮৬ ক্লাব উত্তরা' সম্পূর্ণ করলো তাদের চলতি মৌসুমের বৃক্ষ রোপন ও বিতরণের প্রথম পর্ব সফিউদ্দিন সরকার একাডেমি ও কলেজ, টঙ্গীতে।
'৮৬ ক্লাব উত্তরার' ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান বিপুল প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল কর্মরত হিসাবে আছেন।
অত্যান্ত সুষ্ঠু ভাবে প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রীদের মধ্যে ৭০০ গাছের চারা বিতরণ করা হয়।
এবারের বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলো, কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও ফাউন্ডার এডমিন বন্ধু আশরাফুল হক সোহেল, কেন্দ্রীয় সেক্রেটারি বন্ধু শফিক, ঢাকা উত্তরাঞ্চলের প্রতিনিধি বন্ধু মাহফুজুল হক, ৮৬ উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট বন্ধু হোসাইন সেলিম, সেক্রেটারি বন্ধু জয়নাল, সাংগঠনিক সম্পাদক বন্ধু সরওয়ার, বন্ধু মানিক, বন্ধু ফারুক, ঢাকা পঞ্চিমাঞ্চলের প্রতিনিধি বন্ধু মাহবুব আলম, ৮৬ ধানমন্ডি ক্লাবের বন্ধু আলী আকবর।
চারা বিতরণ শেষে প্রিন্সিপাল বন্ধু বিপুলের আতিথিয়তা ও বন্ধু জয়নালের লাঞ্চ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।
এখানে উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি শুরু হয় ১৯৭৮ সালে। এসএসসি পরীক্ষার ১ম ব্যাচ ১৯৮৬ সালে। বর্তমান প্রিন্সিপাল এএসসি ৮৬ ব্যাচ বন্ধু মনিরুজ্জামান বিপুল। তিনি ছাড়া আরোও ৪জন ৮৬ ব্যাচের শিক্ষক রয়েছেন এখানে।