ব্যাচ ৮৬'র বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি - ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয়, দাউদপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৪ - ৩০
গতকাল হয়ে গেছে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মোটামুটি এই বছরের শেষ পর্ব ছালেমা ছায়েফ বালিকা উচ্চ বিদ্যালয়, দাউদপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে।
এই বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও উপদেষ্টা এবং আমাদের ৮৬ বন্ধু সাব্বির আহমেদ দিপু, সভাপতি হিসেবে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কে এম সলিমুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগলা কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন।
সাথে ছিলাম আমরা ৮৬ ক্লাব উত্তরা এর সভাপতি হোসাইন সেলিম, ট্রেজারার শরিফা খানম, কাজী সরোয়ার আহমেদ, জয়নাল আবেদীন, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির সদস্য সচিব সাকিক আহমেদ ও উত্তরাঞ্চলে প্যানেল প্রতিনিধি মাহফুজুল হক।
স্বতঃস্ফূর্ত ও আরম্ভরপূর্ণ ভাবে স্কুলের মেয়েদের মধ্যে চারা বিতরণ করা হয় এবং শুভেচ্ছা স্বরূপ স্কুল প্রাঙ্গণে তিনটা গাছ লাগানো হয়।