বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি ২০২৫ - বসুন্ধরা জোন
বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি ২০২৫
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ
ছিয়াশির সবুজ পরিবেশ
আগলে রাখবে বাংলাদেশ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" তার ষষ্ঠবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয় বর্ষের কার্যক্রম শুরু করে। এই ষষ্ঠবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যই হলো সারা বিশ্বব্যাপী ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ।
এরই ধারাবাহিকতায় গত ০৪
অক্টোবর'২৫ "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" এর বসুন্ধরা জোন এবং জলশিড়ি গল্ফ
ক্লাব যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জলশিড়ি গল্ফ ক্লাবে। যেখানে
এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হ্য়।
উক্ত বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক মো. মাহমুদুল হাসান
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬'র বন্ধু লেফটেন্যান্ট
কর্নেল আরিফ আহমেদ বেলাল (অব:) সিইও, জলশিড়ি গ্লফ ক্লাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ ও বিতরণ
কর্মসূচির আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহকারী সচিব লামাচিং ও কোষাধ্যক্ষ সানোয়ার
হোসেন।
বসুন্ধরা জোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোনের সভাপতি রবিউল্লা বাহার টিপু, সদস্য সচিব শাহজাহান কবীর, কোষাধ্যক্ষ নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক নূরুদ্দীন বাবুল, সাংস্কৃতিক সম্পাদক দিদার হোসাইন, প্রধান উপদেষ্টা আশিক নজরুলসহ জোনের অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর এডমিনসহ জোনের অনেক ছিয়াশি বন্ধু।