বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি ২০২৫
বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি ২০২৫
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" তার ষষ্ঠবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয় বর্ষের কার্যক্রম শুরু করে নরসিংদীতে।
এই ষষ্ঠবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যই হলো সারা বিশ্বব্যাপী ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ।
এরই ধারাবাহিকতায় নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছে এসএসসি ১৯৮৬ ব্যাচ বাংলাদেশ ও রোটারি ক্লাব অব মেঘনা যৌথ উদ্যোগে।
গতকাল শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১ হাজার চারা বিতরণ ও কিছু চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক মো. মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মেঘনার সভাপতি শংকর লাল সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ফাউন্ডার ও ফাউন্ডার এডমিন কাজী মো. আশরাফুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ইলিয়াস আলী ভূঁইয়া, অধ্যক্ষ মো. আবু তালেব, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস।
আরো উপস্থিত ছিলেন এই ষষ্ঠ বার্ষিকী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব গোলাম কবীর দিনার, কোষাধ্যক্ষ সানোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর এডমিনগণ ও নরসিংদী জেলা প্যানেল প্রতিনিধি রোটারিয়ান আনোয়ার হোসেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও এসএসসি ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।