logo
Become a Member Donate
Helpline Number : +8801601601986

৮৬ ক্লাব লাকসাম" -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সুন্দর ও মহতী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

🌳🌿 ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ 🌿🌳

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ – এর অঙ্গসংগঠন "৮৬ ক্লাব লাকসাম" -এর উদ্যোগে আজ ২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হলো সুন্দর ও মহতী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। 

🏫 কর্মসূচির আওতায়—

🌿 উত্তরদা উচ্চ বিদ্যালয়

🌿 আতাকরা স্কুল অ্যান্ড কলেজ

🌿 নরপাটি উচ্চ বিদ্যালয়


প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

🎉 উত্তরদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা।

🤝 এ সময় উপস্থিত ছিলেন ৮৬ ক্লাব লাকসাম-এর সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া (জাহাঙ্গীর), উপদেষ্টা ফজলুর রব মাসুম, সহ-সভাপতি আখতারুজ্জামান স্বপন ও তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী হীরা, কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, এমদাদ, হুমায়ুন কবির দুলালসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

👨‍🏫 পাশাপাশি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

🌱 আতাকরা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী এবং নরপাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিয়াশিন মনির উদ্দিন ভূঁইয়াসহ শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

💚 একটি গাছ মানে একটি প্রাণ, একটি সবুজ ভবিষ্যৎ।

🌳 আজকের একটি চারা—আগামী দিনের ছায়া, সৌন্দর্য ও নিরাপদ পরিবেশ।

👏 ৮৬ ক্লাব লাকসামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা—সবুজ বাংলাদেশ গড়ার এই সুন্দর উদ্যোগের জন্য।


🌿 আসুন, গাছ লাগাই—পরিবেশ বাঁচাই।

ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলদেশ।