5th Anniversary 2025
আগামী ২৪ জানুয়ারি ২০২৫ আমাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী দিনক্ষণ, ভ্যানু ঠিক করা হয়েছে। Venue ঢাকায় তা সময়মতো জানিয়ে দেয়া হবে।।
সে অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে। তোমরা তোমাদের বিভাগীয় কমিটি, জেলা কমিটি, জোন কমিটি প্রস্তুতি শুরু করো।
বিভাগীয় ও জেলা প্রতিনিধিগণ প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানে এগিয়ে যাও।
যেখানে বিভাগীয়, জেলা বা জোন কমিটি নাই সেখানে জেলা প্রতিনিধি দায়িত্ব পালন করো।
খুব শীঘ্রই আমরা পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে দিকনির্দেশনা প্রকাশ করবো। তবে কিছু বিষয় আগাম বলে রাখি:
১. গ্রুপের রেজিস্টার্ড মেম্বার হালনাগাদ করা হবে
২. মেম্বারশিপ রিনুয়াল ফি ২০০ টাকা প্রযোজ্য হবে
৩. রেজিস্টার্ড মেম্বার নয় এমন গ্রুপ সদস্যদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণে বাধ্যবাধকতা থাকবে।
৪. প্রতিটি রেজিস্টার্ড মেম্বার তার ফ্যামিলিকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। তবে অবশ্যই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকতা পালন করতে হবে
৫. রেজিস্টার্ড মেম্বারদের সন্তানদের জন্য "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫" আয়োজন থাকবে। তোমার সন্তানকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অংশগ্রহণ করাতে হলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা টিমের আহবায়কের সাথে যোগাযোগ করো।
৬. এবারের অনুষ্ঠানে সাংগঠনিক পরিচয় এর অংশটুকু ভিন্নভাবে হবে যা বিভাগীয় সভাপতিদের সাথে আলোচনা করে নেয়া হবে
৭. প্রতিবছর আমরা যে অনুষ্ঠানের জন্য একটা ম্যাগাজিন তৈরি করি ওই ম্যাগাজিনের আনুষ্ঠানিকতা এবার ভিন্ন রকম হবে।ম্যাগাজিনে রেজিস্টার্ড মেম্বারদের পরিচয় ছাপা হবে রেজিস্ট্রেশন সিরিয়াল অনুযায়ী।
৮. তোমরা জানো আমাদের গ্রুপে দুই ধরনের মেম্বারশিপ চালু আছে।
১. জেনারেল মেম্বার: যারা প্রতিবছর 200 টাকা রিনুয়াল ফি দিয়ে মেম্বারশীপ কন্টিনিউ করবে।
২. লাইফ মেম্বার বা জীবন সদস্য: যারা নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রুপে জমা করে লাইফ মেম্বার হবে। এই লাইফ মেম্বারদের আমরা গোল্ড মেম্বারও বলে থাকি। এই গোল্ড মেম্বার একটা নির্দিষ্ট প্লান নিয়ে গ্রুপের কল্যাণে এগিয়ে যাবে। সেই রকম একটা দিক নির্দেশনা থাকবে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে।
৯. আরো একটা আমাদের প্ল্যানিং "৮৬ বৃক্ষরোপণ কর্মসূচি"। এ নিয়ে আমাদের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ও আলোকপাত করা হবে
১০. আরো একটা আমাদের কর্মসূচি "86 Privilege card" । যা আমরা শুরু করেছিলাম ২০২২ সাল থেকে বন্ধুদের কল্যাণে এবং সুবিধার কথা বিবেচনা করে। এ নিয়ে আমাদের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ও আলোকপাত করা হবে।