৮৬ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ® প্রাপ্তি প্রসঙ্গে
এতদ্বারা "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ"-এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সংগঠনের অফিসিয়াল লোগোটি যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে সরকার কর্তৃক রেজিস্টার্ড ট্রেডমার্ক ® হিসেবে নিবন্ধিত হয়েছে।
এর মাধ্যমে এই লোগোটির স্বত্বাধিকার "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" আইনিভাবে সংরক্ষিত হলো।
পূর্বানুমতি ছাড়া এর যেকোনো বাণিজ্যিক বা অননুমোদিত কাজে এই লোগো বা এর হুবহু নকল করে ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
আমাদের সম্মিলিত যাত্রায় এই গৌরবোজ্জ্বল অর্জনে সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।
এখন থেকে আমাদের সকল প্রকাশনায় (অনলাইন/ অফলাইন) যেখানে যেখানে TM সম্বলিত লোগো আছে সেটা প্রতিস্থাপন করে নিম্নলিখিত ® সম্বলিত লোগো ব্যবহার করতে নির্দেশনা দেয়া হলো।
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ