logo
Become a Member Donate
Helpline Number : +8801601601986

বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী ২০২৪

ছিয়াশির ৮৬ হাজার বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৪

"ছিয়াশির সবুজ পরিবেশ
আগলে রাখবে বাংলাদেশ"

এই স্লোগানকে সামনে রেখে ছিয়াশির ৮৬ হাজার বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৪
গাছ মানুষের অন্যতম উপকারী বন্ধু গাছ।
গাছ
> বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন দেয়
> ফল দেয়
> ঝড়-ঝঞ্জা, বজ্রপাত থেকে আমাদের রক্ষায় সাহায্য করে
> বায়ুদূষণ থেকে পরিবেশ রক্ষা করে
> বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করে
> মাটির ক্ষয়রোধ করে ও উর্বরতা শক্তি বৃদ্ধি করে
> গাছে প্রাণীদের খাদ্য ও আশ্রয় দেয়
> আসবাবপত্র এবং জ্বালানি দেয়
> তীব্র তাপদাহ থেকে পরিবেশকে রক্ষা করে

বর্তমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, বৃক্ষ রোপনের বিকল্প নাই। তাই আসন্ন বর্ষাকে সামনে রেখে "এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ" এর পক্ষ থেকে আমরা দেশ ব্যাপী ৮৬ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা করেছি।
বন্ধু Md Masudur Rahman Masud এর নেতৃত্বে ও তত্ত্বাবধানে একটি ফান্ড গঠন ও সংগ্রহ করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

থানা ও জেলা তথা সমগ্র পৃথিবীর সকল ৮৬ বন্ধুদের এগিয়ে আসতে আহ্ববান করা হচ্ছে। এই ফান্ডে টাকা বা গাছ দুটোই দান করা যাবে।

এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে এবং এর প্লান, পরিক্রমা নিয়ে খুব শীঘ্রই বন্ধু মাসুদ আলোচনায় আসছে।
৮৬-র স্থানীয় বন্ধুরা এই চারা রোপণ করবে, পরিচর্যা করবে ও এর সুবিধা ভোগ করবে।
এই প্রকল্পের আহবায়ক হিসেবে ‘সার্ভিস প্রজেক্ট মাস্টার’ অভিজ্ঞ রোটারিয়ান মাসুদুর রহমান মাসুদকে দায়িত্ব পালনের অনুরোধ করছি।

সকল প্যানেল মেম্বার, জেলা প্যানেল প্রতিনিধি, County Panel Representative, Regional Panel Representative, বিভাগীয় প্যানেল প্রতিনিধি, ক্লাব, জেলা, জোন ও বিভাগীয় সকল কমিটি ও সম্মানিত প্যানেল অ্যাডভাইজারবৃন্দকে এই কর্মসূচিতে সম্পৃক্ত থাকার অনুরোধ করা হলো।
সকলের জন্য শুভকামনা।।

"ছিয়াশির সবুজ পরিবেশ
আগলে রাখবে বাংলাদেশ"

#এসএসসি_ব্যাচ_১৯৮৬_বাংলাদেশ
#SSC_Batch_1986_Bangladesh